শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৩ মার্চ) দুপর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানুহার বাসস্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদারবাড়ী এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- উপজেলার সানুহার এলাকার বেলাল সরদারের ছেলে সুমন সরদার (১৮)।

উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত তৌহিদুজ্জামান জানান, বেপরোয়া গতিতে যশোর থেকে বরিশালে যাচ্ছিল চাকলাদার পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানুহার বাসস্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদারবাড়ী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে  সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় দুজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পলিয়ে গেছেন। বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit