বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গোপনে মুম্বাইয়ে ‘আমেরিকান পপ তারকা’ এড শিরান!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (১২ মার্চ) ভারতে পৌঁছান গায়ক। ঝামেলা এড়িয়ে ভারতে পৌঁছেই ভক্তদের উদ্দেশে একটি ইনস্টা রিল পোস্ট করেন এড। যেখানে দেখা যাচ্ছে, ভারতের মুম্বাইয়ে এসে প্রথমেই একটি স্কুলে যান গায়ক। শিশুদের সঙ্গে মেতে ওটেন গিটার আর গানের সুরে। নিজের বিখ্যাত গান ‘শেপ অফ ইউ’ গেয়ে শোনান। গানের সুরে উচ্ছ্বসিত হয়ে শিশুরা এডের গানে পারফর্ম করতে শুরু করে।

 
 
রিল দেখে আবেগে ভাসছেন এড ভক্তরা। কেননা এত বড় শিল্পীকে দেখা গেছে শিশুদের সঙ্গে মাটিতে বসে থাকতে। শিশুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে যেন ভক্তরা প্রথমবারের মতো খুঁজে পেল শিশু এডকে।

হাসি মাখা মুখ নিয়ে শিশুদের সঙ্গে মাটিতে বসে আছেন এড শিরান। ছবি: সংগৃহীত

 

পোস্ট করা রিলের ক্যাপশনে এড লিখেছেন, ‘মুম্বাইয়ের একটা স্কুলে গিয়েছিলাম এবং বাচ্চাদের সঙ্গে পারফর্ম করলাম। খুব মজা করেছি। ভারতে আসতে পেরে আমি দারুণ খুশি।’
 
বেশ কয়েকদিন ভারতেই কাটাবেন এড। এটি এডের দ্বিতীয় ভারত সফর। প্রথমবার ২০১৭ সালে কনসার্টের জন্য এসছিলেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। আগামী ১৬ মার্চ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে মঞ্চ মাতাবেন গায়ক।
 
এ কনসার্টকে কেন্দ্র করেই অনেক আগে থেকেই টিকিট বিক্রি শুরু করেছিলেন আয়োজকরা। তবে কনসার্টের তারিখের কয়েকদিন আগেই ভারতে এসেছেন এড। উদ্দেশ্য ভারতের সৌন্দর্য উপভোগ করা।  
 
উল্লেখ্য, বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া এড শিরানের কয়েকটি উল্লেখযোগ্য গান হলো: হার্ট ডোন্ট ব্রেক, থিংকিং আউট লাউড, ফটোগ্রাফ, শিভারস, বেড হ্যাভিট, শেপ অফ ইউ, পারফেক্ট ইত্যাদি। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit