শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

টলিউডে পরীর শুরুটা নিয়ে নেটিজেনদের শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে নিয়ে কেন এতো আলোচনা-সমালোচনা, সে কথা হয়তো তিনিও স্পষ্ট করে বলতে পারবেন না। সম্প্রতি সে কথা অনেকটাই স্বীকারও করেছেন এই নায়িকা। কলকাতার একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া ইন্টারভিউতে পরী বলেন, ‘আমার অনেক সিনেমা ফ্লপ। তারপরও কেন যেন আমার নাম হয়ে গেছে।’

শুধু তাই নয়, কলকাতার গণমাধ্যমে তার ছেলের বাবা শরীফুল রাজ সম্পর্কে অনেক কথাই বলেন, যা আগে কখনো বলেননি পরীমনি। তবে এসব নিয়ে রাজ একদম চুপচাপ। অর্থাৎ, শুধুই পর্দার কাজ নিয়ে আজকের অবস্থানে তিনি আসেননি একথা নিজেও মানেন এই নায়িকা।

পরীমনি /  ছবি : ফেসবুক


অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলল। পরীমনি নিজেই জানালেন, কলকাতায় একটি ছবিতে অভিনয়ের খবর। ‘ফেলুবকশি’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।পরীমনি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এবার পুরোপুরি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘ফেলুবকশি’ ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। এতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক ও সাংসদ সোহমকে।

যদিও এ নিয়ে নেটিজেনদের মনে শঙ্কা জন্ম নিয়েছে। কারণ সোহমের ক্যারিয়ার পড়তির দিকে। সর্বশেষ কবে এককভাবে কোন সিনেমা তিনি হিট করিয়েছেন সে কথা হয়ত তিনি নিজেই ভুলে গেছেন। সেই নায়কের সঙ্গে ছবি করলে তার ব্যবসায়িক সফলতা কতোটা আসবে তা নিয়েই নেটিজেনদের সন্দেহ!

সোহম চক্রবর্তী /  ছবি : ফেসবুক


তবে পরীমনি এ নিয়ে বোধ হয় তেমন মাথা ঘামাচ্ছেন না। তিনি বরং গণমাধ্যমকে বলেছেন, বলেন, ‘কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার আগ্রহ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে-পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।’

‘ফেলুবকশি’ ছবির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরীমনি। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, এটি থ্রিলার গল্পের ছবি। ছবিতে পরীমনির চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র। পরীমনি জানান, ছবির কাজে আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন তিনি। শুটিংয়ের আগে পাঁচ দিনের গ্রুমিং ক্লাসে অংশ নেবেন। এর ফাঁকে কলকাতায় একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংও করবেন তিনি।

পরীমনি /  ছবি : ফেসবুক


কলকাতার ছবিতে কাজের সুযোগ কীভাবে হয়েছে, জানতে চাইলে পরীমনি জানান, গত বছর কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে ‘বছরের বেস্ট’ হিসেবে পুরস্কার দেয়। সেই পুরস্কার সশরীর গ্রহণ করতে সেখানে গিয়েছিলেন তিনি। তখনই সিনেমায় কাজের ব্যাপারে আলোচনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit