শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

চৌগাছায় ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে স্কুল শিক্ষক বহিস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭১৮ Time View

এম এ  রহিম চৌগাছা  ( যশোর) : যশোরের চৌগাছায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের জন্য এক স্কুল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শিক্ষক ও ছাত্রীর অনৈতিক এ কাজের বিষয়টি জানাজানি হলে তীব্র ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে।  ১১ মার্চ (সোমবার) উপজেলার শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত শিক্ষকের চাকরিচ্যুতি এবং বিচার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবীতে এ ঘটনায় ১২মার্চ (মঙ্গলবার) স্কুল ম্যানেজিং কমিটি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

জানা গেছে, সিংহঝুলি  শহীদ মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক শরিফুল ইসলাম গত সোমবার (১১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক কমনরুমের ওয়াশরুমে ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। ১০ম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, দুপুরে দীর্ঘ সময় ধরে স্যার ও তাদের বান্ধবী ওয়াশরুমে অবস্থান করছে। এতে তাদের সন্দেহ হয়। তারা ওয়াশরুমে প্রবেশ করে দেখে তারা দু্জনই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ হয়। তাদের দাবি চরিত্রহীন কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারে না। এ কারণে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়ে সবাই। ওই শিক্ষকের বহিষ্কারসহ সুষ্ঠু বিচারের দাবি জানায় তারা। কয়েকজন শিক্ষার্থী জানায় এই শিক্ষকের এ ধরনের কর্মকান্ড পুরাতন সভাব। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। কিন্তু কেউ মুখ খোলেনি। এবার ধরা পড়েছে।

সিংহঝুলি গ্রামের হাফিজুর রহমানের ছেলে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম জানান, একজন ভাল শিক্ষক হিসেবে আমি কিছু মানুষের রোষানলের শিকার হয়েছি। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করেন। সভাপতি ১২ মার্চ বিকেলে পরিচালনা কমিটির এক জরুরী সভা আহবান করতে বলেন। সভায় ওই শিক্ষককে ২ মাসের জন্য বহিষ্কার করা হয়। ঘটনা তদন্তে সহকারী প্রধান শিক্ষক মহাসিন আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য দুই জন্য সদস্যরা হলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিল্লাল হোসেন ও রুবিনা খাতুন। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানতে মোবাইলে স্কুলের প্রধান শিক্ষক গৌর চন্দ্র বলেন, ‌‌’ আমি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছি। যে কারনে স্কুলে সময় দিতে পারছিনা। মোবাইলে খবর পেয়ে স্কুলে গিয়ে বিষয়টি জানতে পেরে কমিটির সভায় তার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন সত্য প্রমাণিত হলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সত্য প্রমাণিত না হয় তা হলে তা বিদ্যালয়ে ফিরে আসতে কোনো বাধা নেই।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit