শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের মোট ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ভর্তি রোগীদের ৫ জন ঢাকা মহানগরের, বাকি ৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০২ জনে। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬০ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৯ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২১। 

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit