বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মেয়েকে যে উপদেশ দিলেন কাঞ্চনের শাশুড়ি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : টালিউড তারকা কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ বিতর্কের মুখে ছাই দিয়ে চুটিয়ে নিজেদের বিবাহিত জীবনকে উপভোগ করছেন। এর আগে দেখা গিয়েছিল শিবরাত্রি পালন করেই বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছেন কাঞ্চন অষ্টমঙ্গলায়। ২ মার্চ সাত পাকে বাঁধা পড়েন তারা।

এরপর শ্রীময়ী পাশে থাকা মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘মা কিছু বলো?’ তাতে অভিনেত্রীর মা হাত বুলিয়ে মেয়ের মাথায় বলে ওঠেন- ‘কী আর বলব বাবু। খুব ভালো থাক, সুখে থাক। নিজের শ্বশুরবাড়ি, নিজের সংসার করো মন দিয়ে ব্যস।’

কাঞ্চনকে কিছু বলতে বলেন শ্রীময়ী। তখন কাঞ্চন বলেন, ‘আর কী বলব। এবার একসঙ্গে পথ চলা হবে।’ শ্রীময়ী অবশ্য ছাড়ার পাত্রী নন, বরকে ফের বলেন, ‘এই যে আমি সিঁদুর পরে বসে আছি, তুমি ১০০টা ছবি তুলছ, কেন?’ তাতে বেশ লজ্জা পেয়েই কাঞ্চন বলে উঠলেন, ‘ভালো লাগছে তাই’!

গত ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাঞ্চন আর শ্রীময়ী। কিছুটা বলিউডি ঢঙে নিজের বিয়ের তারিখ লুকিয়েই রেখেছিলেন তারা। শুধু ৬ মার্চ রিসেপশনের খবর ছিল। এরপর ২ মার্চ সকাল থেকে হুলুস্থূল। খবর আসে গায়েহলুদ হচ্ছে দুই তারকার একসঙ্গে। এরপর রাতের লগ্নে চার হাত এক হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit