সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

কোন ‘জটিল রোগে’ ভুগছেন অনন্ত আম্বানি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জটিল এক রোগে ভুগছেন মুকেশপুত্র। নিজের অসুস্থতার কথা মনে করে প্রাক-বিয়ের অনুষ্ঠানেও কাঁদতে দেখা গেছে অনন্ত আম্বানিকে।

অনন্ত আম্বানির কান্নার সময় পাশেই দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছেলেন হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। মুখ ফুটে অসুখের নাম না বললেও প্রাক-বিয়ের ওই অনুষ্ঠানে অনন্ত বলেন, ‘আমার জীবন কখনও গোলাপের পাঁপড়ি বিছানো ছিল না। কাঁটার যন্ত্রণাও আমাকে অনুভব করতে হয়েছে।’
 
অনন্ত আরও বলেন, ‘ছোটবেলা থেকেই শারীরিক নানা সমস্যায় ভুগেছি। কিন্তু আমার বাবা এবং মা কখনওই সেই ভোগান্তি আমাকে বুঝতে দেননি। সবসময় আমার পাশে থেকেছেন।’ মিডিয়ায় নিজের অসুস্থতার বিস্তারিত কখনও অনন্তকে বলতে দেখা যায়নি। তবে মা নীতা আম্বানি মিডিয়ার সামনে অনেকবারই তুলে ধরেছেন ছেলের জটিল রোগকে।
 
নীতার ভাষায়, নানা শারীরিক জটিলতায় ভুগছে অনন্ত আম্বানি। হরমোন ও থাইরয়েড সমস্যা রয়েছে তার। এ কারণে নিয়মিত ওষুধ খায় অনন্ত। এসব ওষুধে অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড রয়েছে। যে কারণে ওবেসিটি বা মুটিয়ে যাওয়া রোগও পেয়ে বসেছে অনন্তকে।
 

 ২০১৭ সালে রাধিকার সাথে ১০৮ কেজি ওজন ঝরিয়ে ফিট হওয়া অনন্ত। ছবি: সংগৃহীত

ছেলের অসুখ সম্পর্কে মুকেশ আম্বনি বলেন, প্রায় দেড় বছরের চেষ্টায় ২০১৭ সাল নাগাদ ১০৮ কেজি ওজন ঝরিয়েছিল অনন্ত। এতে ওকে ( অনন্ত আম্বানি) অনেকটা ফুরফুরে আর ফিট লাগছিল। কিন্তু ওর হাঁপানি ( শ্বাসকষ্ট) সমস্যাও রয়েছে। ওজন কমিয়ে আনার কারণে মাত্রারিক্ত শ্বাসকষ্টে ভুগতে হয়েছিল ওকে। তাই শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে বেশিদিন নিজেকে ফিট রাখতে পারেনি অনন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit