বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

হার্ট ভালো রাখার ৩ ‘সুপারফুড’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কাজের চিন্তা, উদ্বেগ, মানসিক চাপ কমবে না। দিনে দিনে বেড়েই চলবে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ‘খারাপ’ কোলেস্টেরল। অবশ্য রক্তে এই পদার্থটির বেড়ে যাওয়ার জন্য শুধু মানসিক চাপের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না। তার জন্য অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনও দায়ী। অতিরিক্ত তেল-মশলা দেওয়া খাবার খেলে এলডিএল বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, খুব চেনা, সাধারণ কিছু খাবার কিন্তু রক্তে এধরনের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারে। সেগুলি কী কী?

বাদাম

হাড় মজবুত করতে সকালে নিয়মিত ভেজানো কাঠবাদাম খান। তবে রক্তে কোলেস্টেরল ভালো রাখতেও বাদামের যথেষ্ট ভূমিকা রয়েছে। কাঠবাদাম, পেস্তা, আখরোটের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, সহজপাচ্য ফাইবার এবং প্লান্ট বেস্‌ড স্টেরল। এই সমস্ত উপাদান রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল (এলডিএল) নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পালং শাক

লুটিন, সহজপাচ্য ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর পালং শাক সামগ্রিকভাবে হার্ট ভালো রাখতে সাহায্য করে। স্যালাড, স্মুদি, ওমলেট কিংবা স্বাস্থ্যকর যেকোনো খাবারেই পালং শাক দেওয়া যেতে পারে।

ডার্ক চকলেট

ডার্ক চকলেটের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা রক্তে খারাপ (এলডিএল) কোলেস্টেরল কমিয়ে, ভালো (এইচডিএল) কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। তবে উপকারী বলে পরিমাণে অনেকটা ডার্ক চকলেট কিন্তু খাওয়া যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit