বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আলুর চি‌পসের নেশা কাটাতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১২৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আলুর চিপস শুধু যে সিনেমার সঙ্গী, তা নয়। প্রচণ্ড মনখারাপেও চিপস মুখে পুরলে সাময়িক চনমনে লাগে। আবার অফিসে কাজের ফাঁকে টুকটাক মুখ চালাতে চিপসের জুড়ি মেলা ভার। আলুর চিপসের স্বাদ ভোলার নয়। কিন্তু রোগা হওয়ার ইচ্ছা যদি থেকে থাকে, তা হলে আলুর চিপসের মায়া ত্যাগ করতে হবে। ঘন ঘন আলুর চিপস খেলে রোগা হওয়া বেশ কঠিন। তাই বলে চিপস খাওয়া বন্ধ করে দিতে হবে, এমন নয়। আলু ছাড়াও চিপস হয়। আলুর চিপস ছাড়াও মুখরোচক অন্য খাবার কম নেই। তার জন্য দোকানের যাওয়ারও দরকার নেই। বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রইল কয়েকটি বিকল্প চিপসের খোঁজ।

কলার চিপস

কলায় রয়েছে ভিটামিন, মিনারেলস, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো কিছু স্বাস্থ্যকর উপাদান। কলার মতো শরীরবান্ধব ফল খুব কমই আছে। চিপস খেতে ইচ্ছা করলে কলা দিয়েই বানিয়ে নিতে পারেন। কাঁচকলা গোল গোল করে কেটে অলিভ অয়েল মাখিয়ে নিন। তার পর বেক করতে বসান। মুচমুচে হওয়া পর্যন্ত বেক করুন। খেতে খারাপ লাগবে না।

মাখানা

আলুর চিপস না খেয়ে মাখানা খেতে পারেন। স্বাদ আলাদা। তবে স্বাস্থ্যগুণের দিক থেকে এগিয়ে মাখানা। প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ভরপুর পরিমাণে আছে মাখানায়। মাখানার স্বাদ অনেকটা মিলে যায় পপকর্নের সঙ্গে। তবে একই রকম নয়। স্বাদ বদলাতে মাঝেমাঝে খাওয়া যায় মাখানা।

ছোলা ভাজা

ছোলা ভাজা খেতে ভারী মজা না হলেও, শরীরের জন্য সত্যিই ভালো। বিশেষ করে ওজন কমানোর চেষ্টা করছেন যারা। ছোলা ভাজা কিন্তু সে ক্ষেত্রে স্বাস্থ্যকর। অফিসে কাজের ফাঁকে মাঝেমাঝেই খিদে পেয়ে যায়। তখন বাইরে থেকে রোল, চাউমিন, পিজা না আনিয়ে বরং সঙ্গে রাখুন ছোলা ভাজা। খিদে মিটবে, আবার পেটও ভালো থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit