সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ীতে পুলিশ কতৃক ভাঙারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মেনহাজুল ইসলাম (৫১) নামের এক ভাঙারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গতকাল সোমবার (১১ মার্চ) সকালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গি-রাঙ্গামাটি সড়কে ফুলবাড়ী কোল্ড ষ্টোরেজ সংলগ্ন মৎসপাড়া গ্রামের মাঝামাঝি ডারকি ডোবা কালভার্টের উপর থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত মেনহাজুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনি পেশায় একজন ভাঙারী ব্যবসায়ী। প্রতিদিনের মতো রোববার সকালে খাওয়া দাওয়া শেষে ভাঙারী মালামাল সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়।রোববার রাত গভীর হলেও স্বামী বাড়ি না ফেরায়, তার স্ত্রী ফুলো বানু তাকে খুঁজতে থাকে। পরেরদিন সোমবার সকালে স্থানীয়রা উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গিহাট-রাঙ্গামাটি সড়কের ডারকি ডোবা কালভার্টের উপরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল শেষে মেনহাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ চিনতে না পারায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার মরদেহর ছবি দেখে এলাকাবাসী ফুলো বানুকে মেনহাজুলের মরদেহের ছবি দেখালে ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রী মরদেহের পরিচয় সনাক্ত করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোস্তাফিজার রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন ভাঙারী ব্যবসায়ী। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারে সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে ফুলবাড়ী থানার পুলিশ বিভিন্নস্থানে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে, ঘটনা উদঘাটনের জন্য।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit