বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ মিনারকোট মজিদ ফকিরের উদ্যোগে পাক পাঞ্জাতন, হযরত আলী, জগতের মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, দিনের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) স্মরণে তুলাইশিমুল গ্রামের ওলিয়ে কামেল, মরহুম হযরত মাওলানা বজলুর রহমান শাহ্ সাহেব হুজুর কেবলার হুকুমে ২৯তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব থেকে সারারাত্র ব্যাপী দক্ষিণ মিনারকোট মজিদ ফকিরের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ওরস মোবারকে সভাপতিত্ব করেন, মরহুম বজলুর রহমান শাহ্ সাহেব হুজুরের নাতি খাজা শাহ্ ফতেকুল ইসলাম চিশতি। দরবারের পরিচালক মজিদ ফকিরের আয়োজনে অনুষ্ঠিত ওরস মোবারকে গান পরিচালনা কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ নাছির উল্লাহ ভুঁইয়া।
অনুষ্ঠানের আয়োজক মোঃ মজিদ ফকির ও তার প্রবাসী ছেলে মোঃ আলম মিয়া ও আনিস মিয়া’র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ওরস মোবারকে কোরআন তেলাওয়াত, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর সারারাত্র ব্যাপী শানে মুর্শিদী, সামা ও বাউল গান পরিবেশিত হয়। বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পীঃ- বাউল রহিম পাগল, খাদিজা সরকার সহ স্থানীয় শিল্পীরা। এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত আশেকান সারারাত্র ব্যাপী বাউল গান শুনতে ওরস মোবারকে উপস্থিত হন। অনুষ্ঠানের পরিচালক মসজিদ ফকির জানান, আমার পীর তুলাইশিমুল গ্রামের হযরত মাওলানা শাহ সুফি বজলুর রহমান শাহ্ সাহেব (রহঃ) এর নির্দেশে দীর্ঘদিন যাবৎ এই বার্ষিক ওরস মোবারক উদযাপন করে আসছি, আল্লাহ পাক তৌফিক দিলে ভবিষ্যতেও তা চলমান থাকবে।
কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩৫