শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভোলাহাটে মাটি কাটতে বাধা দেয়ায় জমির মালিককে হুমকি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বারইপাড়া গ্রামে আমবাগানের মাটি কাটতে না দেয়ায় মাটি খেকো চক্রের সদস্যরা জমির মালিককে দেখে নেয়ার হুমকি দিয়েছে। জমির মালিক বরইপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, উপজেলার হরিপুর গ্রামের মোঃ জিয়াউর আমাকে নানা প্রকার প্রলোভন দেখিয়ে আমার আমবাগানের মাটি এক্সকাভেটর (ভেক) দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করার জন্য তিন বছর আগে সাড়ে তিন লাখ টাকায় ক্রয় করে। সে সময় কিছু মাটি কেটে ইটভাটায় বিক্রি করে। এখন আবার বাঁকী মাটি কাটা শুরু করলে এসিল্যান্ড তাদের ধরে ৫ হাজার টাকা জরিমানা করে মাটি কাটা বন্ধ করে দেন।

তিনি বলেন, জরিমানার কদিন যেতে না যেতেই আবার মাটি কাটা শুরু করে। মাটি কাটতে বাধা দিয়ে সরকারি অনুমতি নিয়ে আসতে বলি। তারা আমাকে বলে চেয়ারম্যানের কাছে অনুমতির কাগজ আছে। চেয়ারম্যানকে ফোন করলে তিনি বলেন, ওদের কাছে অনুমতি না থাকলে মাটি কাটতে পারে? বলে আমাকে জানান। নুরুল ইসলাম আরও জানান, আমি ১০ মার্চ উপজেলা ভূমি অফিস গিয়ে মাটি কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড অফিসে না থাকায় অনুমতির বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। ফলে আমার জমির মাটি কাটতে বাধা দিয়েছি। এখন মাটি কাটা চক্রের মূলহোতা জিয়াউর হুমকি দিয়ে বলেন, মাটি কাটতে না দিলে ৫ লাখ টাকা আদায় করবে। এ ব্যাপারে জিয়াউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসিল্যান্ড অফিসে আবেদন করেছি। এসিল্যান্ড অফিসের অনুমতি নিয়ে মাটি কাটছি।

দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অনুমতি দিনি। তাঁদের মাটি কাটার বিষয়ে অনুমতি আছে কি না তাও জানিনা। এটা এসিল্যান্ড অফিস ভালো বলেতে পারবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মোসাঃ আঞ্জুমান আরা বলেন, জমির মালিক অভিযোগ করলে যাচাইবাচাই করে দেখবো। প্রতিবেদককে বলেন, আপনারা বললেই তো আমি কোন সিদ্ধান্ত নিতে পারবোনা। ছবিক্যাপশন: ভোলাহাটে জমির মালিককে হুমকি দিয়ে আমবাগানের মাটি কাটছে মাটি খেকো চক্রের সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit