বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

বিজয়নগরে ঝটিকা অভিযান, জেল,জরিমানা ও এস্কেভেটর জব্দ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়, ঝটিকা অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন।

শনিবার ৯ মার্চ রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়স্থ মেসার্স জামান ব্রিক্সের জন্য কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নেওয়ার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৫(১) লঙ্ঘনে ১৫(১) ধারা অনুসারে ইট ভাটার ম্যানেজার উপজেলার বুধন্তি গ্রামের হাজী রুহুল আমিনের ছেলে মো: সালেক (৩২), কে   ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত  এস্কেভেটর মেশিন জব্দ করে বিজয়নগর থানার এসআই মনির হোসেন এর জিম্মায় প্রদান করা হয়।

এ ঝটিকা অভিযানে সার্বিক সহায়তা করেন বিজয়নগর থানা পুলিশ। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন জানান, মাটি চুরির সাথে এবং ফসলি জমির টপসওয়েল যে কাটবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বদ্ধপরিকর ইতিপূর্বে বেশ কিছু মাটি কাটার যন্ত্র এস্কেভেটর, ট্রাক্টর এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit