বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের

গাজায় নিহতদের মধ্যে ১৩ হাজার ‘সন্ত্রাসী’, দাবি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বর্বর হামলায় প্রায় ৩২ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে যার অর্ধেকের বেশি নারী ও শিশু। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি করেছেন,গাজায় নিহতদের মধ্যে ‘সন্ত্রাসীর’ সংখ্যা ১৩ হাজার। ‘সন্ত্রাসী’ বলতে তিনি মূলত হামাসের যোদ্ধাদের দিকেই ইঙ্গিত করেছেন।

রবিবার জার্মানির একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এই মন্তব্য করেন । অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু বলেন, দক্ষিণ গাজার রাফাহতে ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করাই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি। আমরা বিজয়ের খুব কাছাকাছি, একবার আমরা রাফাহতে অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলে, এটি কেবল কয়েক সপ্তাহের ব্যাপার। 

তবে রাফাহতে অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বিরোধিতার মুখে পড়েছেন নেতানিয়াহু। রাফাহতে হামলা প্রসঙ্গে বাইডেন বলেন, এখানে একটি রেড লাইন আছে, কারণ আপনি আরও ৩০ হাজার ফিলিস্তিনিকে মেরে ফেলতে পারেন না।     

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু। গাজার ২৩ লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফাহ এলাকায় আশ্রয় নিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit