বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ  অভিযানে  ০২ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ ( দেশ ) বোতল বিদেশী  মদসহ ০২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার রাউজান থানার হিঙ্গলা গ্রামের নারায়ণ চন্দ্র নাথ এর ছেলে রাজিব চন্দ্রনাথ, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কোর্টগাও গ্রামের গণেশ দাস এর ছেলে সুমন দাস। 
গ্রেপ্তারকৃত আসামীদেরকে রবিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit