বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাশিয়া: বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শুধু রাশিয়াই নয়, ভারত, মিয়ানমারের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চুক্তি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় দেশের রফতানিযোগ্য পণ্যের বাজার ও সম্প্রসারণে কাজ করছে।

রাশিয়ার পক্ষে জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রোডিনটর্গ’-এর জেনারেল ডিরেক্টর আন্দ্রে গোলভানভ এবং বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিস্কি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, ঢাকাস্থ রুশ ফেডারেশনের দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ২২ জুন একটি নোট ভারবালের মাধ্যমে জানান, রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রোডিনটর্গ’  বাংলাদেশে জিটুজি ভিত্তিতে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন: হলুদ মটর, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী তেল ইত্যাদি সরবরাহ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit