বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

টেস্ট খেললেই রোহিত-কোহলিরা পাবেন বাড়তি টাকা, নাখোশ দ্রাবিড়

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ বাহিনীকে ধসিয়ে দেয়ার পরপরই রোহিত শর্মা বাহিনীকে সুখবর দিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।  ভারতীয় ক্রিকেটারদের উৎসাহিত করতে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ খোলার ঘোষণা দিয়েছে বিসিসিআই। সংস্থাটির সচিব জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দেন।

লঙ্গার ভার্সন ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের অনীহা বেড়েই চলেছে। তরুণ ক্রিকেটারদের অনেকেই আইপিএল বা টি-টোয়েন্টি ক্রিকেটকে যতটা গুরুত্ব দিয়ে খেলে থাকেন, টেস্ট ক্রিকেটে ততটাই অনীহা দেখিয়ে থাকেন। সম্প্রতি জাতীয় দলের দুই নিয়মিত মুখ শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষাণ বোর্ডের নির্দেশ উপেক্ষা করেই ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেট বাদ দিয়ে আইপিএলের প্রস্তুতিতে যোগ দেন। যা নিয়ে ব্যাপক তর্কবিতর্ক শুরু হয়। এসব নিয়ে নানা আলোচনার মধ্যেই টেস্ট ক্রিকেটে প্রণোদনা দেয়ার ঘোষণা দিল বিসিসিআই।

এক্সে জয় শাহ এই স্কিমের বিষয়ে লিখেছেন, ‘ভারতীয় পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালু করতে পেরে আমরা আনন্দিত যার লক্ষ্য আমাদের সম্মানিত ক্রীড়াবিদদের আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদান করা।’২০২২-২৩ মৌসুমকেও এই স্কিমের আওতায় ধরা হবে বলে জানানো হয়। প্রতি মৌসুমে ৯টি টেস্ট ধরে বাড়তি বোনাসের একটি তালিকা করেছে বিসিসিআই। তবে এই অর্থ পেতে হলে মৌসুমে কমপক্ষে ৫০ শতাংশ টেস্ট (কমপক্ষে ৪ ম্যাচ) খেলতেই হবে। এর কম খেললে এই প্রণোদনার অর্থ সেই খেলোয়াড় পাবেন না।
 

৫০ শতাংশের বেশি অর্থ্যাৎ ৫ বা ৬ ম্যাচ খেললে খেলোয়াড়রা পাবেন ৩০ লাখ রুপি। ৭৫ শতাংশের বেশি টেস্ট বা ৭ এর বেশি ম্যাচ খেললে পাবেন ৪৫ লাখ রুপি। সেই সঙ্গে প্রতি টেস্টের ম্যাচ ফি’র ১৫ লাখ রুপি তো থাকছেই। এই হিসেবে মৌসুমে ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেললে একজন খেলোয়াড় টেস্টপ্রতি ৬০ লাখ রুপি আয় করতে পারবেন। একাদশের বাইরে থাকা খেলোয়াড়ও পাবেন বাড়তি অর্থ।  সেক্ষেত্রে ৫০ শতাংশের বেশি টেস্টের জন্য ম্যাচ প্রতি ১৫ লাখ, ৭৫ শতাংশের বেশি টেস্টের জন্য ম্যাচ প্রতি সাড়ে ২২ লাখ রুপি পাবেন খেলোয়াড়রা।

তবে বিসিসিআইয়ের এই উদ্যোগের কোনো প্রয়োজন দেখছেন না ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ভারতের এই কিংবদন্তি বলেন, ‘টেস্ট খেলার জন্য অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। আমরা কখনও ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলাকে ১০০ টেস্ট খেলার সঙ্গে তুলনা করি না। তবে এটা দেখে ভালো লাগছে যে দিনের শেষে টেস্ট একটা শক্ত ফরম্যাটের স্বীকৃতি পাচ্ছে। ভালো লাগছে যে ধীরে ধীরে বিসিসিআই এটা বুঝতে পারছে এবং আশা করছি আগামীদিনে মত পাল্টাবে না এই বিষয়ে। তবে ইনসেনটিভের চেয়েও আমি এটিকে পুরস্কার হিসেবে দেখি।’

এদিকে বিসিসিআইয়ের সভাপতি রোজার বিনি বোর্ডের উদ্যোগে দারুণ খুশি। তিনি বলেন, ”অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে বিসিসিআইয়ের তরফ থেকে টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম ঘোষণা করা হচ্ছে। এটা করা হয়েছে প্রবীণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার জন্য এবং এটাও বোঝানোর জন্য যে টেস্ট ক্রিকেট খেলার বাকি সব ফরম্যাটের ঊর্ধ্বে।’

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit