বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রবিবার রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
 
আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।
 
ভারত থেকে ২ দিনের মধ্যে পিঁয়াজ বাংলাদেশে আসবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পিঁয়াজ এলে দামও কমে আসবে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit