বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এভারটনকে হারাল ইউনাইটেড

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পেনাল্টিতে তারা হারিয়েছে এভারটনকে। তবে জিতলেও ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে এরিক টেন হাগের দল। সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার পথ কঠিন হয়ে গেছে তাদের।  

ঘরের মাঠে শনিবার প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১২ মিনিট সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। পিছিয়ে পড়া এভারটন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায়। ইউনাইটেডের রক্ষণে হানাও দেয় কয়েকবার কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি সফরকারীরা।

৩৬ মিনিটে আবারও পেনাল্টি আদায় করে নেয় ইউনাইটেড। এবার জাল খুঁজে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চললেও কোনো দলই পায়নি গোলের দেখা। রক্ষণ আগলে রেখে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit