বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকা বায়ুদূষণে আবারও সারা বিশ্বে শীর্ষে উঠে এসেছে। আজ রবিবার (১০ মার্চ) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে। আজ ঢাকার বাতাসের মানের স্কোর ২১২। অর্থাৎ বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

পাশাপাশি তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের নয়া দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর, ১৯৫। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এছাড়া সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ তিন নম্বরে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৮।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit