মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

দলে মুস্তাফিজ কি অটোচয়েজ?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক বা গেল বছর দুয়েক ধরে খুব একটা নজরকাড়া পারফর্মও করতে দেখা যায় না মুস্তাফিজুর রহমানকে। সময়ের সাথে সাথে নিজের বোলিংয়ের ধারও কমতে শুরু করেছে ফিজের। যদিও জাতীয় দলের হয়ে সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শনিবার ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৪৭ রান ১ উইকেটের বিনিময়ে। সিরিজের প্রথম ম্যাচেও শেষ ওভারে ছিলেন খরুচে। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয় দলে মুস্তাফিজ অটোচয়েজ কিনা। 

জবাবে শান্ত বলেন, ‘এই দলে তো কেউই অটোচয়েজ না। আমি জানি না কারা অটোচয়েজ বানায় বা কিছু। কেউই অটোচয়েজ না। আমার মনে হয় মুস্তাফিজ দলের সবচেয়ে কঠিন ওভারগুলা করে। প্রতি ম্যাচে যে ওভার খুব গুরুত্বপূর্ণ যখন সেট ব্যাটার তখন সে বোলিং করে। স্বাভাবিকভাবে ও রান দিবে। ও কিন্তু উইকেটও নিচ্ছে। হ্যাঁ শুরুটা যেভাবে করেছিল সেখান থেকে একটু উনিশ-বিশ হচ্ছে। তাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। কোনো প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছি না। তো খুব বেশি চিন্তিত না মুস্তাফিজকে নিয়ে।’ 

ডেথ ওভার নিয়ে মুস্তাফিজের ওপর ভরসা অনেক। তবে এসময়ে এসে হতাশই করছেন। যদিও তা মানতে নারাজ শান্ত, ‘আমার কাছে মনে হয় না। মাঝের ওভারে তাসকিন, শরিফুল, ফিজ এক ওভার করে করেছে। হ্যাঁ ফিজের এক ওভার ভালো যায়নি। দিনশেষে আমার মনে হয় কাজে লাগানো যেত আজকের দিনটা হয়নি। মুস্তাফিজ অতীতে যেমন প্রমাণ করে এসেছে তাতে আমাদের কোনো চিন্তা নেই।’

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ৯ :৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit