বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত¦রে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ড মো. নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ভজন সরকার, মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রইচ মোহাম্মাদ খান মুক্তি, বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠান, জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit