শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অসুস্থ হয়ে পড়েন প্রীতি জিনতা, এরপর যা ঘটল যশের ‘টক্সিক’: অ্যাকশন-রক্ত-যৌনতায় জমজমাট, গল্প কতটা শক্তিশালী? ‘সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে খোঁজ রাখুন’ গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী হৃতিক কি সত্যি গ্রিক গডের মতো দেখতে, উত্তর খুঁজছেন সালমানের ভাইপো

ভোলাহাটে ৭ই মার্চের ভাষণ বন্ধ করায় প্রভাষক আটক

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বন্ধ ও কটুক্তি করার অভিযোগ কলেজের আরবি প্রভাষক মোঃ তৌফিকুল ইসলামের বিরুদ্ধে।

৭ই মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জামবাড়িয়া ডিগ্রী কলেজে মাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। এসময় আরবি বিভাগের প্রভাষক মোঃ তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটুক্তি করে মাইকটি বন্ধ করে দেন।

বিষয়টি জানাজানি হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা বিচার দাবিতে প্রভাষককে অবরুদ্ধ করে রাখে। পরে ভোলাহাট থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন আইরন বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ চলাকালিন অবস্থায় তৌফিকুল ইসলাম কলেজে এসে বলেন, মরা মানুষের ভাষণ শুনা যাবেনা, সেটা বন্ধ করে আমার ভাষণ শুনো। এছাড়াও বিভিন্ন সময় তিনি বঙ্গবন্ধুৃকে নিয়ে বিভিন্ন ভাবে কটুক্তি করেছেন। তাঁর বিচারের দাবি করছি।

জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি ও তাঁর ৭ই মার্চের ভাষণ বন্ধ করে চরম অপরাধ করেছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার বলেন, জামবাড়িয়া ডিগ্রী কলেজের আরবি শিক্ষক তৌফিকুল ইসলামকে কলেজ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কলেজের অধ্যক্ষ মামলা করলে আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মোসাঃ আনঞ্জুমান আরা বলেন, আমি কলেজে গেছিলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit