বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা(যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩৬ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (৭ মার্চ) উপজেলার জিসিবি আদর্শ কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব যশোর এবং ডাচ-বাংলা ব্যাংক ও বিএনএসবি চক্ষু হাসপাতাল খুলনার সহযোগিতায় এ ক্যা¤প অনুষ্ঠিত হয়।

এতে চৌগাছা ও মহেশপুর দুই উপজেলার ৫ শতাধিক প্রবীণ নারী এবং পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ঔষুধ দেওয়া হয়। এ সময় চক্ষু রোগীদের চোখের যাবতীয় পরীক্ষ-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য ৮০ জন বাছাই করা হয়।

চক্ষুক্যা¤েপ চিকিৎসা সেবা দেন খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক সৌরভ, সাদিয়া আফরিন, সেবিকা মৌমিকা, রাজিয়া সুলতানা। তাদের সাথে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রোগ্রাম অফিসার মীর মিজানুর রহমান, জিসিবি কলেজের প্রভাষক মেহেদী হাসান, রোটারিয়ান আমিরুল ইসলাম প্রমুখ। রোটারিয়ান আমিরুল ইসলাম জানান, বাছাইকৃত ৮০ জন ছানিপড়া রোগীদের খুলনার বিএনএসবি হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে। রোগীদের ঔষধসহ যাবতীয় খরচ বিএনএসবি হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

সেবা নিতে আসা ছানিপড়া রোগী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আহম্মদ খন্দকার (৭০) সবুরা বেগম (৬০), এবং চৌগাছা উপজেলার আমজেদ হোসেন জানায়, এর আগে তারা একটি অপারেশন করিয়েছেন। টাকার জন্য অন্য একটি চোখে ছানি অপারেশন করাতে পারছিলেন না। তারা ফ্রিতে অপারেশনের সুযোগ পেয়ে খুব খুশি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit