রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮ শত গ্রাম গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশের (পশ্চিম ) অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি টিম সোমবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।

আটককৃত মাদক ব্যাবসায়ী হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের মৃত রহম আলীর পুত্র মোঃ আবু বক্কর ছিদ্দিক(৪৫)। আটককৃত মাদক ব্যাবসায়ী আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit