শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : সাবরেজিস্টার অফিস জেলা শহরের ভিতর স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে ও পরে জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আন্দোলনকারীরা পরে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।
আন্দোলনকারীরা জানান, জেলা শহর ছাড়িয়ে একটি ইউনিয়নের দিকে রেজিস্ট্রারের কার্যালয় নিয়ে যাওয়ার পায়তারা করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন- নাগরিক আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খানে আলম খান, নেত্রকোনা পৌর সভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মান্নান খান আরজু, দলিল লেখক সমিতির সভাপতি আববদুর রাজ্জাক বাচ্চ, হারুন অর রশীদ প্রমুখ।
উল্লেখ্য, মানববন্ধনে বক্তারা বলেন- বিভিন্ন সরকারি- বেসরকারি অফিস, ব্যাংকসহ সকল অফিস জেলা শহরে। গুরুত্বপূর্ন সাবরেজিস্টারের অফিস জেলা শহরের বাইরে স্থাপন করা হলে জননিরাপত্তা হুমকির মূখে পড়বে।
কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০