রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নেত্রকোনায় মাদকের বিরুদ্ধে একাট্টা এলাকাবাসী

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌর শহরের পশ্চিম নাগড়া সওদাগর পাড়া গ্রামের কিছু পরিবারের অনেকেই করেন মাদক ব্যবসা। কেউ হেরোইন, কেউ গাঁজা, আবার কেউবা ইয়াবা। তাদের কারণে এলাকায় বাড়ছে মাদকসেবীদের আনাগুনা। দিনদিন এলাকাবাসীর মাঝেও বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হয়েছে এলাকাবাসী। এমনটাই বলছিলেন পশ্চিম নাগড়া সওদাগর পাড়ার এক আলোচনা সভায় ওই এলাকার মসজিদ কমিটির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলু।

মঙ্গলবার বিকেলে গ্রামের জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ী ওইসমস্ত পরিবারগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন স্থানীয়রা। এ সময় পশ্চিম নাগড়া সওদাগর পাড়া এলাকার নেত্রকোনা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক রহমত আলী বলেন, আমরা সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে থাকি। আজকে যেহেতু এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অনেকেই উপস্থিত হয়েছেন, তাই আমরা সকলে মিলে এলাকার সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব।

আমরা জানি পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে। আজকের পর থেকে কেউ যদি এলাকায় মাদক ব্যবসা, জুয়া খেলাসহ কোন অপরাধমূলক কাজ করে আমরা সকল এলাকাবাসী মিলে তাকে আইনের কাছে সোপর্দ করব। আমরা নিজেরা কখনোই আইন হাতে তুলে নেব না অপরাধী যেই হউক আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিব।

সভায় আরও বক্তব্য রাখেন- ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি আকবর আলী মাস্টার, মসজিদ কমিটির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, মুক্তি মিয়া, জসিম উদ্দিন, আল আমিন, তাইজুল ইসলাম প্রমুখ। এ সময় গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সবাই মাদক ও জুয়ার বিরুদ্ধে একাত্মতা ঘোষণঅ করেন।

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit