বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

বন্ধাত্বের প্রকৃত কারণ খোঁজে বের করতে পারলে দেশেই আধুনিক চিকিৎসা সম্ভব’

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বন্ধাত্বের প্রকৃত কারণ খোঁজে বের করতে পারলে দেশেই আধুনিক চিকিৎসা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত ‘প্রি অ্যাকলামশিয়া ও সাবফারটিলিটি’ বিষয়ে হওয়া এক সেমিনারে চিকিৎসকরা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। দেশের চিকিৎসা নিলে যেমন টাকা কম লাগবে তেমনিভাবে দেশের টাকা দেশেই থেকে যাবে বলে সেমিনারে উল্লেখ করা হয়। 

এ সময় জানানো হয়, ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ১৯০ জন প্রি অ্যাকলামশিয়া রোগী ভর্তি হয়। এরমধ্যে ৫৬ জনের খিচুনি উঠে। তবে প্রসব পরবর্তী সময়ে তাদের আর কোনো সমস্যা হয়নি অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে কেউ মারা যাননি। যদিও উন্নত বিশ্বে অ্যাকলামশিয়ার মাতৃ মুত্যর হার শতকরা ২৫ ভাগ।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গাইনি চিকিৎসকদের প্রধান সংগঠন ওজিএসবি এর প্রেসিডেন্ট ডা. ফিরোজা বেগম। এতে মূল তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ মেনোপোজাল সোসাইটির সেক্রেটারি অধ্যাপক জিন্নাত আরা নাসরিন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান ডা. রণজিৎ বিশ্বাস অ্যাকলামশিয়া রোগীর লক্ষণ ও তাদের চিকিৎসা নিয়ে বিভিন্ন জটিলতার কথা তুলে ধরেন। সেমিনারে ব্রাহ্মণবাড়িয়ার গাইনি চিকিৎসকরা অংশ নেন এবং চিকিৎসার নানা বিষয়ে জানতে চান। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit