আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে পোন্নাগিউন শহর দখল করেছে আরাকান আর্মির সদস্যরা। এর মধ্য দিয়ে দিয়ে রাখাইনের রাজধানী সিতওয়ের কাছে আরও এক ধাপ পৌঁছে গেল তারা। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
এদিকে পোন্নাগিউন দখল রাজধানী সিতওয়েরকে হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ সিতওয়ের থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থান করছে আরাকান আর্মি। সেখান থেকে খুব সহজেই জান্তা বাহিনীকে তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু করে রাজধানী দখল করতে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে জান্তাবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট ৮টি শহর দখল করে নিয়েছে। এছাড়াও, জান্তার বিপুল সংখ্যক ঘাঁটিও দখল করে নিয়েছে গোষ্ঠীটি।
কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০