বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

খাদ্য মজুতদারদের বিরুদ্ধে অভিযান জোরদার করুন: র‍‍্যাবকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

 ডেস্কনিউজ : রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুত ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এমন পণ্য মজুত করে রাখে এবং আরও বেশি লাভের আশায় দাম বাড়াতে অন্যান্য অনৈতিক কৌশল প্রয়োগ করে। তাদের বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। বুধবার (৬ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‍‍্যাব সদর দফতরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামনে রমজান মাস। এই মাসে এটা খুব দুর্ভাগ্যের বিষয়! কারণ, রমজানকে বলা হয় সংযমের মাস। কিন্তু আমরা দেখি, এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন, তারা যেন সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে পড়েন। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন, সেইগুলো মজুতদারি, দাম বৃদ্ধিসহ নানা কারসাজি করে থাকেন। এই সব অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরাকারবারি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সরকার প্রধান বলেন, ঈদ সামনে এলেই জাল মুদ্রার সরবরাহ বেড়ে যায়। সে সব বিষয়েও নজরদারি আরো বাড়াতে হবে। যদিও এসব বিষয়ে অভিযান চলছে, তারপরও সেই অভিযান আপনারা অব্যাহত রাখবেন। সেটাই আমাদের কাম্য।প্রধানমন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নারী পাচার প্রভৃতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নির্যাতিত নারীদের পুনর্বাসনেও র‌্যাবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit