বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যে কারণে নিপুণের প্রস্তাব ফিরিয়ে দিলেন অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এরই মধ্যে প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

এর আগে, গুঞ্জন উঠেছিল আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে সভাপতি করে নিজের প্যানেল গোছানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

এ প্রসঙ্গে অনন্ত গণমাধ্যমকে বলেন, নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো এত সময় আমার নেই।

তবে গত কয়েকদিন ধরেই শিল্পী সমিতির সভাপতি হিসেবে অনন্ত জলিল নির্বাচন করছেন এবং নিপুণকে সেক্রেটারি করে তিনি প্যানেল গড়ছেন, এমন খবর শোনা যাচ্ছিলো।

সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন তারা। বিষয়টি গত ৪ মার্চ এক সংবাদ সম্মেলনে নিজেই জানান অনন্ত জলিল।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit