শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

কৃষ্ণসাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় এক বছর আগে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবেছিল। কৃষ্ণসাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। 

মঙ্গলবার (৫ মার্চ) দেশটি জানায়, রণক্ষেত্র থেকে দূরবর্তী জলসীমায় সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাশিয়া টহল জাহাজ সের্গেই কটবকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এ হামলায় ব্যবহার করা হয়েছে ম্যাগুরা ভি-ফাইভ নামের মনুষ্যবিহীন নৌযান; যা ইউক্রেনের তৈরি এবং এতে বিস্ফোরক ছিল।

ইউক্রেন জানায়, টহল জাহাজটি কার্চ প্রণালির কাছাকাছি ছিল। এই জাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬০ জন ক্রু পরিবহণ করতে পারে।

ইউক্রেনীয় এ দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এপি। রাশিয়ার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে।

প্রায় দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে রুশ সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রণক্ষেত্রের পাশাপাশি রাশিয়ার গভীরে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে কিয়েভের সেনারা। 

গত মাসে ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর ২০ শতাংশ কৃষ্ণসাগর থেকে উৎক্ষেপণ করা হয়। রুশ যুদ্ধজাহাজের ডুবে যাওয়া মস্কোর জন্য বিব্রতকর। 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৪/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit