বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

চৌগাছায় গল্পকুঠির রেঁস্তেরা মালিককে জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌরশহরে গল্পকুঠির রেঁস্তেরায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী ) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সরকারী কোনো নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে হোটেল রেঁস্তেরা চালিয়ে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এই সংবাদের ভিত্তিতে শহরের গল্পকুঠির রেঁস্তেরায় অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫৩ ধারায় রেঁস্তেরার মালিক আরিফ হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযুক্ত আরিফ হোসেন নরসিংদীর বেলাবো অওয়ালীকান্দার বীরকান্দা গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি চৌগাছায় পুরাতন সোনালী ব্যাংক ভবনের ২য় তলা ভাড়া নিয়ে রেঁস্তেরা ব্যবসা করছেন।

জানা যায়, গল্পকুঠির রেঁস্তেরা ভবনটিতে বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ চৌগাছা শাখার অস্থায়ি (ভাড়াটে) কার্যালয় ছিল। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়াই তিনবছর পূর্বে সোনালী ব্যাংক এই ভবন ছেড়ে অন্যত্রে চলে যায়। আম্ফান ঝড়ে এই ভবনটি পঞ্চিম দিকে কিছুটা ঝুকে পড়ে। যে কারনে যে কোনো সময় এই ভবনটিতে দূর্ঘটনা ঘটতে পরে বলে আশঙ্ককা করছে শহরের বাসিন্দারা। এতে ভবনের পাশের ভবনগুলা ঝুঁকিতে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit