সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

ঢাবিতে শুরু হয়েছে‘শিক্ষক ফুটবল লীগ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষক ফুটবল লীগ-২০২৪। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৪ মার্চ (২০২৪) সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই ফুটবল লীগে ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ এবং ‘ব্রহ্মপুত্র’ এই ৪টি দলে শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফুটবল লীগ-২০২৪ এর আহবায়ক অধ্যাপক ড. মো. আমিনুল হক, পদ্মা টিমের স্পন্সর অধ্যাপক ড. জিয়া রহমান, মেঘনা টিমের স্পন্সর অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, যমুনা টিমের স্পন্সর অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং ব্রহ্মপুত্র টিমের স্পন্সরের প্রতিনিধি সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা বক্তব্য রাখেন। 

এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও অংশগ্রহণকারী ৪টি দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি লাভ করা যায়। খেলাধুলার মাধ্যমে মানুষের ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পায় এবং যে কোনো পরিস্থিতিতে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়”।

 এই প্রতিযোগিতা পরস্পরের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করবে এবং সকলের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit