শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ফের চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View
ডেস্ক নিউজ : বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার ঘটনাকে কেন্দ্রে করে রাতভর স্থানীয় গ্রামবাসী সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরে শিক্ষার্থীদের সাথে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রক্টরসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ২নং গেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

পরিস্থিতি অবনতি রোধে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ঘটনার জন্য আইন শৃংখলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্তে তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার রাতে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী হেনস্তার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট সংলগ্ন ভাড়া বাসার এক দারোয়ানের হাতে। এ ঘটনা জানাজানি হওয়ার পর ছাত্ররা বিক্ষুব্দ হয়ে উঠলে ছাত্রদের উপর লাঠি সোটা নিয়ে হামলা চালায় গ্রামবাসী।

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই হামলা চালায়। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর আজ দুপুরে আবারও শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত: ১২ জন। এর লাগে রাতে শিক্ষার্থীদের উপর হামলায় বিশ্ববিদ্যালয়ে অন্তত ৬০জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে গুরুতর আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনার পর রোববার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পসে বিক্ষোভ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি জানায়।

ছাত্রদের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় প্রায়শই শিক্ষার্থীদের স্থানীয় গ্রামবাসী এবং সন্ত্রাসীদের হেনস্তার শিকার হতে হচ্ছে।

ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানায় শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। তাদের অভিযোগ, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাংচুরসহ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit