রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, একাংশের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : হল ছাড়তে শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনেক শিক্ষার্থী।

তবে সকাল ৯টায় বিশবিদ্যালয়ের মাওলানা ভাসানী হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে গতকাল রাতে হামলার বিচার দাবি ও হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটের দিকে যেতে শুরু করেছেন।

গত এক মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছে। গতকাল রবিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিলো। দুপুরে পর কম্বাইন ডিগ্রির দাবি মেনে না নেয়ার খবর ছড়িয়ে পড়লে সামনে তালা দিয়ে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এক পর্যায়ে সন্ধ্যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়। এ সময় হঠাৎ সন্ধ্যার পর বহিরাগত একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে পড়ে পুরো ক্যাম্পাস।

উদ্ভুত পরিস্থিতি এড়াতে রাতেই অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববাদ্যালয়। আজ সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্দেশনা উপেক্ষা করে রাতে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit