বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

বইমেলায় স্রোতের বিপরীত লেখকদের বই কিনতে পাঠকদের আগ্রহ বেশি, ক্ষমতাসীনদের স্টলে ভাটা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৮৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : এবারের বইমেলার স্টল তৈরি থেকে আজ ৩ মার্চ স্টল ভাঙ্গা পর্যন্ত সার্বক্ষণিক ‘নজর’ রেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জালাল আহমদ।বইমেলার শুরু থেকে শেষ পর্যন্ত নানা ঘটনা প্রবাহ নিয়ে জানাচ্ছেন তিনি: বইমেলায় স্রোতের বিপরীত লেখকদের বই কিনতে তরুণ প্রজন্মের আগ্রহ বেশি: আমাদের রাষ্ট্র ,সমাজ ,প্রশাসন এবং সংসদ এখন তোষামোদ, চাটুকারিতা ও লেজুড়বৃত্তিতে ছেয়ে গেছে। ফলে মেধা, জ্ঞান, শিক্ষা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ মানুষ দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে। কিন্তু বইমেলায় স্রোতের বিপরীত লেখকদের বই কিনতে পাঠকদের যে প্রবল আগ্রহ এবং ব্যস্ততা,তা জানান দিচ্ছেন সবাই এখনো স্রোতের সাথে গা ভাসিয়ে  দেন নি। তরুণ প্রজন্মের পাঠকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, পিজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্থ এবং মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক জুবায়ের মাহমুদ এর বই কিনতে সংশ্লিষ্ট স্টলে ভিড় করেছেন সবচেয়ে বেশি। বিপরীতে বাংলা একাডেমী সংলগ্ন ক্ষমতাসীন শিবিরের বইয়ের স্টল গুলোতে দর্শকদের উপস্থিতি যেমন-তেমন, পাঠকদের উপস্থিতি ছিল একেবারেই কম।

তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছে অধ্যাপক আসিফ নজরুল ইসলামের বই: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, লেখক, গবেষক এবং টকশোর আলোচিত ‘তারকা’ ড. আসিফ নজরুলের সদ্য প্রকাশিত বই ‘আমি আবু বকর’ এবারের বইমেলায় বিপুল আগ্রহ তৈরি করেছে। অমর একুশে বই মেলা ছাড়া অনলাইনেও বইটি পাঠক চাহিদার শীর্ষে রয়েছে। এরইমধ্যে বইটির কয়েকটি মুদ্রণ শেষ হয়ে গেছে। বইটির এমন চাহিদা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আমার লেখক জীবনে এটি অভাবনীয় ও অভূতপূর্ব ঘটনা”। পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বইটি উৎসর্গ করা হয়েছে গণরুমের ছাত্রদের। ‘আমি আবু বকর’ বর্তমান ছাত্র রাজনীতির প্রতিচ্ছবি। মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন এবং এর বিরুদ্ধে দাঁড়ানো এক বিশ্ববিদ্যালয় তরুণের কাহিনী। বিশেষত গণরুমে নির্যাতন, শিক্ষার্থীদের শিবির অপবাদ দিয়ে মারধার, শিক্ষক রাজনীতির পরিস্থিতি এসেছে এই উপন্যাসে।

এই উপন্যাসের মূল চরিত্রের মাধ্যমে ছাত্রদের জীবনের প্রতিটি বিষয় যেমন- প্রেম, সম্পর্ক, ভাঙন, বেদনা, স্বপ্ন, অবিশ্বাস, সন্দেহ, ভীতি, তুলে ধরা হয়েছে।সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ -সাধারণ সম্পাদক (এজিএস) এডভোকেট মোঃ মাহবুবুর রহমান খাঁন জানান,”অনেক দিন ধরে ভাবছিলাম বইমেলায় যাবো। কিন্তু যাওয়ার সময় ও সুযোগ হয় নাই। আমি সাধারণত অনলাইনে বই কিনি এবং সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবারের বইমেলায় আসা অধ্যাপক আসিফ নজরুল স্যারের “আমি আবু বকর” পড়ার আগ্রহ শুরু থেকেই এবং এই বইটা অনলাইনে কিনে ফেললে বইমেলায় যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই অনলাইনে কিনি নাই। তাই বইমেলায় এসে কিনলাম”। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ান্থ এর লেখা গবেষণামূলক বই কেনার আগ্রহ ছিল ‘নজর কাড়া’ :

এবারের বইমেলায় এসেছে পিজি হাসপাতালের চিকিৎসক এবং টকশোর আলোচিত ‘তারকা’ সাখাওয়াত হোসেন সায়ান্থ এর লেখা নতুন দুইটা বই ‘আওয়ামী লীগের আমলের তিন নির্বাচন’ এবং ‘তৃতীয় প্রয়াণ’।ইতিপূর্বে বইমেলায় এসেছে “স্মৃতি ঘরে একা,বেদনার মানচিত্র, প্রেমে দ্রোহে দহনের কালে, দেয়ালে ফেরেশতার মুখ,এক এগারো পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা’ ইত্যাদি বই।সমাজের বিভিন্ন পেশাজীবী, ডাক্তার এবং বিএনপির সমর্থকরা এই লেখকের অন্যান্য বইয়ের চেয়ে ‘আওয়ামী লীগের আমলের তিন নির্বাচন’ বইটি কিনতে বেশি আগ্রহী ছিলেন।এক সময় কবিতা লিখতে অভ্যস্ত এ লেখক নির্বাচন নিয়ে বই লেখার বিষয়ে জানান,”আজ থেকে অনেক বছর পর নির্বাচন নিয়ে যখন কেউ গবেষণা করতে চাইবেন, তখন গবেষণা করার জন্য এই বইটি কাজ দিবে”।তরুণদের আগ্রহ ছিল সাংবাদিক এহসান মাহমুদ এর বইয়ের প্রতি: এবারের বইমেলায় সিনিয়র সাংবাদিক এহসান মাহমুদ এর উপন্যাস এবং প্রবন্ধ তরুণদের নজর কেড়েছেন।’দুয়ার’ প্রকাশনী  থেকে প্রকাশিত সাংবাদিক এহসান মাহমুদ এর উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ এবং ‘আদর্শ’প্রকাশনী থেকে প্রকাশিত একই লেখকের ভিন্ন বই ‘স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার’ বই দুটি কিনতে তরুণ পাঠক এবং দর্শকদের ভিড় দেখা গেছে।

বিএনপি সহ বিরোধীদলীয় নেতাকর্মীদের কাছে বই ২ টি খুবই জনপ্রিয়।অসুস্থতার ধকল কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বইমেলার শেষদিনে বর্তমান সময়ের তরুণদের জনপ্রিয় লেখক এহসান মাহমুদ এর বইটি কিনতে এসেছেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলাম।

ক্ষমতাসীন শিবিরের বইয়ের স্টলে দর্শকদের ভিড় বেশি, পাঠক একেবারেই কম:

বাংলা একাডেমী সংলগ্ন ক্ষমতাসীন শিবিরের বইয়ের স্টল গুলোতে দর্শকদের উপস্থিতি যেমন-তেমন, পাঠকদের উপস্থিতি ছিল একেবারেই কম। এর কারণ হিসেবে ছাত্রলীগের নিজস্ব প্রকাশনা না থাকায় বিভিন্ন প্রকাশনা থেকে বই কিনে তারা তাদের ‘মাতৃভূমি।স্টলে এনেছেন। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ‘২৫% ডিসকাউন্ট’ দেওয়ার কথা থাকলেও ছাত্রলীগের স্টলে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ১০%। ফলে পাঠকদের সমাগম কম ছিল তাদের স্টলে। তবে বিশেষ দিনে অতিথি হিসেবে নেতারা আসলেই দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে।খোশতাক এবং তিশার স্টল অভিনেত্রী ভাবনা’র আগমনে তরুণ দর্শকদের উপচেপড়া ভিড়:আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি ভালো কবিতা লিখেন। ভাষার মাসে বাংলা ভাষার ৫১ টি বর্ণ দিয়ে ভাবনার কাব্য গ্রন্থ ‘ডানপন্থী কবিতা’ পড়তে তরুণদের ভিড় লক্ষ্য করা গেছে।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit