শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঢাবি’র অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৬৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী আজ ০২ মার্চ (২০২৪)শনিবার হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এমপি’র 

সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প 

গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অ্যাসোসিয়েশনের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “হলের নবীন ও প্রবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সেতুবন্ধন তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

নতুন নতুন উদ্ভাবন , শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নসহ সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit