শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

প্রেসিডেন্ট পদে জারদারির বিরুদ্ধে প্রার্থী দিল পিটিআই

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট পদে পশতুন-খোয়া মিলি আওয়ামী পার্টি (পিকেএমএপি) প্রধান মাহমুদ খান আচাকজাইকে মনোনয়ন দিয়েছে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। এই পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে আচাকজাইকে মনোনয়নের সিদ্ধান্ত আজ ঘোষণা করা হয়েছে। খবর জিইও নিউজের।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান প্রেসিডেন্ট নির্বাচনে আচাকজাইয়ের মনোনয়ন নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট পদে আচাকজাইকে ভোট দেওয়ার জন্য নিজ দলের সদস্যদের আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।

উল্লেখ্য, বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ-কাম-চমনের এনএ-২৬৬ আসন থেকে জয়লাভ করেছিলেন আচাকজাই।  
এর আগে পিটিআইয়ের একটি প্রতিনিধি দল এবারের সাধারণ নির্বাচনে ‘কারচুপির’ বিরুদ্ধে প্রতিবাদে তাদের সমর্থন চাইতে আচাকজাই এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (মেঙ্গাল) প্রধান আখতার মেঙ্গলের সঙ্গে দেখা করেছিলেন। 

শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী,দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল আজ দুপুর পর্যন্ত। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে ৪ মার্চ।

যেসব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তারা ৫ মার্চের মধ্যে তা করতে পারবেন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৬ মার্চ, এর পর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit