শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মৌলিক আইনগুলো বাংলায় অনুবাদ করতে হাইকোর্টের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : দেশের মৌলিক আইনগুলো বাংলায় অনুবাদ করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

পাঁচ সদস্যের কমিটিতে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং বিভাগের একজন প্রতিনিধি, আইন কমিশনের একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক, বাংলা একাডেমির একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একজন প্রতিনিধিকে রাখতে বলা হয়েছে। কমিটিকে আগামী ২৯ আগস্টের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এর আগে, সুপ্রিমকোর্টের ১০ আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৪ মার্চ রুল জারি করে কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে নির্দেশের পরও কমিটি গঠন না হওয়ায় আজ কমিটি করে দেয় আদালত।

এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, মৌলিক আইনের নির্ভরযোগ্য কোনো বাংলা পাঠ নেই। এসব আইন ব্রিটিশ আমলে তৈরি করা। এ জন্য আইনগুলোর বাংলা পাঠ তৈরি করতে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit