মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আন্দোলনরত চিকিৎসকদের গ্রেফতারের হুমকি দক্ষিণ কোরিয়া সরকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় চলমান ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতিতে ইস্তফা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবারের মধ্যে পুনরায় কাজে না ফিরলে চিকিৎসকদের মেডিকেল লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির প্রায় তিন চতুর্থাংশ ইন্টার্ন চিকিৎসক গত সপ্তাহে ধর্মঘট শুরু করেন। এতে মারাত্মভাবে হুমকির মুখে পড়েছে দেশটির চিকিৎসা খাত। বড় বড় হাসপাতালগুলো চিকিৎসকশূন্য হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট। ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার সেবা। চিকিৎসকদের আন্দোলনের ফলে তাদের কাজ নার্সদের দিয়ে করানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগের ফলে চিকিৎসকদের মধ্যে প্রতিযোগিতা আরও বৃদ্ধির আশঙ্কায় প্রতিবাদে নেমেছেন দেশটির কয়েক হাজার ইন্টার্ন এবং আবাসিক চিকিৎসক। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছেন।

সরকারি তথ্যমতে, উন্নত দেশগুলোর তুলনায় দক্ষিণ কোরিয়ায় রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা অনেক কম। তাই চিকিৎসকদের এ ঘাটতি পূরণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা দ্রুত এ ঘাটতি পূরণ না হলে আগামী এক দশকের মধ্যে তীব্র চিকিৎসক সংকটে পড়বে এশিয়ার এই দেশ। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit