মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সিঙ্গাপুরে প্রেমিকাকে হত্যা, বাংলাদেশির ফাঁসি কার্যকর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাকে হত্যার দায়ে এক বাংলাদেশি নাগরিকের ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত প্রেমিকার নাম নুরহিদায়াতি ওয়ারতোনো সুরাতা। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি ছিলেন একজন গৃহকর্মী। ২০১৮ সালে সিঙ্গাপুরের গেইলংয়ের একটি হোটেলে তাকে হত্যা করেন বাংলাদেশি নাগরিক আহমেদ সেলিম (৩৫)। এর দায়ে বুধবার দণ্ডপ্রাপ্ত আসামি আহমেদ সেলিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর এটিই সিঙ্গাপুরে প্রথম ফাঁসি কার্যকর করের ঘটনা। সাজাপ্রাপ্ত সেলিম দেশটির রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন, তবে তার আবেদন খারিজ করা হয়।

জানা গেছে, বাংলাদেশি সেলিম একজন চিত্রশিল্পী ছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোল্ডেন ড্রাগন নামের হোটেলের একটি কক্ষে হত্যা করা হয় ইন্দোনেশিয়ার ওই গৃহকর্মীকে।

পরে ২০১৯ সালের ২ জানুয়ারি সেলিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং ২০২০ সালের ডিসেম্বরে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ দেন সিঙ্গাপুরের আদালত। ২০২২ সালের ১৯ জানুয়ারি তার সাজার বিরুদ্ধে করা আপিল খারিজ করা হয়।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit