বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

হামজা গুঞ্জনের মধ্যেই বাংলাদেশের দল ঘোষণা, নেই মোরসালিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ফিলিস্তিন। ২০২৬ ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে আগামী ২২ ও ২৬ মার্চ দুই লেগের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই দুই ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। হাভিয়ের ক্যাবরেরার দলে ইংলিশ তারকা হামজা চৌধুরীর খেলার গুঞ্জন থাকলেও এই দুই ম্যাচে দলে নেই তিনি।

দলে জায়গা পেয়েছেন দেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আছেন শেখ জামালের গোলরক্ষক মিতুল মারমাও। তবে দলে আছে বেশ কিছু চমক। দলে বড় চমক বলতে শেখ মোরসালিনের না থাকাটাই। মূলত ইনজুরির কারণেই দলে নেই এই দেশের এই উঠতি তারকা। দলে নেই ফুলব্যাক তারিক কাজীও দুই লেগের খেলার প্রথম ম্যাচটি আগামী ২২ মার্চ কুয়েতে অনুষ্ঠিত হবে। আর আগামী ২৬ মার্চ দ্বিতীয় লেগের খেলাটি হবে বাংলাদেশে। এই দুই ম্যাচের প্রস্তুতি নিতে জাতীয় দল দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করবে সৌদি আরবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েতে রওনা হবে বাংলাদেশ দল।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম; বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মন, মোহাম্মদ রহমত মিয়া, মোহাম্মদ ঈসা ফয়সাল, মোহাম্মদ শাকিল হোসেন, মোহাম্মদ সাদ উদ্দিন, মোহাম্মদ তাজ উদ্দিন; সোহেল রানা, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মোজিবুর রহমান জনি, রবিউল হাসান, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া; রাকিব হোসেন, সুমন রেজা, মোহাম্মদ শাহরিয়ার ইমন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ রফিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit