মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

শুক্রবার মস্কোয় সমাহিত হচ্ছেন নাভালনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় কারাগারে মারা যাওয়া অ্যালেক্সি নাভালনিকে শুক্রবার মস্কোর কোনো একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে। এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির। ম্যারিনো জেলায় এক বিদায় অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে।  

মঙ্গলবার বিরোধী এ নেতার মুখপাত্র বলেন, তার দল অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ঘর খুঁজছে। কিছু লোক যখন জানতে পারে, কার শেষকৃত্য সম্পন্ন হবে, তখন তারা ঘর দিতে অস্বীকার করে।  

চলতি মাসেই এক আর্কটিক কারাগারে হঠাৎই মারা যান নাভালনি। গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন। স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন।  

নাভালনির দল চেয়েছিল ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেষকৃত্য সম্পন্ন করতে। তবে দ্রুতই এটি স্পষ্ট হয়ে যায় যে, ওইদিন কবর খোঁড়ার মতো কেউ নেই। নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ এক্স হ্যান্ডলে এমনটি জানান।  

ঝদানভ এমনটি বোঝান যে, একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল অ্যাসেম্বলিতে তার বাৎসরিক ভাষণ দেবেন। তিনি লেখেন, ক্রেমলিন এটি জানে, নাভালনির বিদায়ের দিনে পুতিন ও তার ভাষণকে কেউ পাত্তা দেবে না।

নাভালনিকে বিদায় জানানোর সুযোগ পেতে তাড়াতাড়ি পৌঁছাতে লোকজনকে উৎসাহিত করেন তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit