মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

শান্তি আলোচনায় সৌদি আরব সফরে জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি আলোচনায় সৌদি আরব সফরে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার দেশটিতে পৌছেছেন তিনি। সফরকালীন জেলেনস্কি ইউক্রেনের শান্তি পরিকল্পনা এবং যুদ্ধবন্দীদের নিয়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন। 

এক্সের একটি পোস্টে জেলেনস্কি লিখেছেন, সৌদি আরবের নেতৃত্ব ইতিমধ্যেই আমাদের জনগণের মুক্তিতে অবদান রেখেছে। আমি নিশ্চিত যে এই বৈঠকটিও ফলপ্রসু হবে।  ইউক্রেনের পুনর্গঠনে সৌদি আরবের সম্পৃক্ততা নিয়েও তারা আলোচনা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা করছে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে।

জেলেনস্কি লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০২.২০২৪/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit