মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

গাজায় ‘গণহত্যা’র প্রতিবাদে প্রাণ দেওয়া কে এই অ্যারন বুশনেল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এবং এই ‘গণহত্যা’য় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদ হিসেবে দেশটির দূতাবাসের সামনে নিজ শরীরে আগুন দেন মার্কিন সেনা অ্যারন বুশনেল। আগুন দেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর এই সদস্য। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই লোকের গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুশনেল নিজেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গায়ে আগুন দেওয়ার আগে তিনি চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ পরে তিনি নিজের গায়ে তরল জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেন। গায়ে আগুন ধরে যাওয়ার পরও বুশনেল চিৎকার করে ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ বলছিলেন।

কে এই অ্যারন বুশনেল
অ্যারন বুশনেল টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ বিমান সেনা লিংকডইন আইডিতে নিজেকে ‘একজন উদীয়মান সফটওয়্যার প্রকৌশলী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ২০২০ সালের মে মাস থেকে মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। 

বুশনেল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নওসেটস পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া তিনি ম্যাসাচুসেটসের একটি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। অ্যারনের মৃত্যুতে তার স্কুলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সাবেক শিক্ষার্থী অ্যারন বুশনেলের অকালমৃত্যুর খবরে আমাদের হৃদয় ভেঙে গেছে।’ 

বুশনেলের বন্ধু ও সহকর্মী টালিয়া জেন জানিয়েছেন, বুশনেল বিমানবাহিনীতে সবচেয়ে দয়ালু, ভদ্র ও রসিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 

সূত্র : নিউইয়র্ক পোস্ট।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit