মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

‘আমাকে ও রাকিবকে এক করতে পারে শুধু একজন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কয়েক দিন আগেই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি দেখা গেছে মাহিকে। প্রায় প্রতিদিনই ফেসবুকে নিজের অনুভূতি, বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করছেন তিনি। যার অধিকাংশই ইঙ্গিতপূর্ণ। 

মঙ্গলবার দিবাগত রাত ২টায় একটি ভিডিওবার্তা দেন মাহিয়া মাহি। 

চিত্রনায়িকা মাহি বলেন, প্রেম করার সময় বুঝা যায় না, বিয়ে করলে বুঝা যায় কার কী প্রবলেম। আমার যে এত এত প্রবলেম নিশ্চয়ই রাকিব বিয়ের আগে বুঝেনি, তেমিন রাকিবের বিষয়ে আমিও বুঝিনি। ওর যেগুলো প্রবলেম ছিল সেগুলো পরে দেখেছি। একসঙ্গে যখন থাকব তখন ভালো লাগবে। আর যখন সম্পর্ক নাই হয়ে যাবে, তখন আর শত্রু  হব— আমি আর রাকিব এ ক্যাটাগরির মানুষ না।  

মাহি বলেন, সব সময় আমরা বলতাম, কোনো দিন যদি আমরা একসঙ্গে না থাকি, তা হলে সব শেষ দুজন দুজনের শত্রু হয়ে গেলাম আমরা এ রকম না। রাকিব জীবন থেকে অতীত হয়েছে, আমি ওর (রাকিবের) জীবন থেকে অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের একজন আছে, যিনি আমাদের দুজনকে আবার এক হওয়াতে পারে। যদি টান থেকে থাকে তা হলে বাচ্চাটার জন্যই হতে পারে। আমি হচ্ছি ফারিশের মা, রাকিব সরকার ফারিশের বাবা। তার জন্য দুজনের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট থাকবে।  

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ফেসবুক লাইভে এসে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহি। ভিডিওতে তিনি বলেন, এ রকম ভিডিও করতে হবে সেটি কখনো ভাবিনি।

তিনি বলেন, আমাদের নিজেদের জন্য এটা বলাটা উচিত। সবার জানা উচিত। আমি আর রাকিব সরকার আসলে খুব আন্ডারস্টান্ডিং থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। একপর্যায়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য না।  

এর পর থেকে ধারাবাহিকভাবে কখনো স্ট্যাটাস, কখনো ফেসবুকে ভিডিওবার্তা দিচ্ছেন এই চিত্রনায়িকা। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। 

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit