মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মুখ্যমন্ত্রী হতেই মরিয়ম নওয়াজের কাছে বিচার চাইলেন ক্রিকেটার আমির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। তিনিই পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাবের প্রথম নারী মুখ্যমন্ত্রী।

এদিকে, মুখ্যমন্ত্রী হতেই তার কাছে বিচার চাইলেরন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। দেশটির মুলতানে পিএসএল-এর একটি ম্যাচ চলাকালে পরিবারের সদস্যরা দুর্ব্যবহারের শিকার হওয়ায় মুলতানের ডেপুটি কমিশনারের বিরুদ্ধে এই অভিযোগ করেন পাকিস্তানের সাবেক এই পেসার। তবে কোন ম্যাচে এ ঘটনা ঘটেছে, সেটি জানাননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে আমির লিখেছেন, “মুলতানের ডেপুটি কমিশনারের অগ্রহণযোগ্য ব্যবহারে বিস্মিত। তিনি আমার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, দাম্ভিকভাবে মাঠের মালিকানা দাবি করেছেন এবং ম্যাচের মধ্যে অন্যায়ভাবে আসন থেকে তাদের তুলে দিয়েছেন। ক্ষমতার এই অপব্যবহার অসহ্য! ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মরিয়ম নওয়াজ (নাম ট্যাগ করে) আশা করি আপনি ব্যবস্থা নেবেন।”

আমিরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই মুলতানের ডেপুটি কমিশনারের আচরণের সমালোচনা করেছেন। 

পাকিস্তান সুপার লিগে এবার নবম মৌসুম চলছে। করাচি কিংস ছেড়ে এবার কোয়েটা গ্লাডিয়টর্সে খেলছেন ৩১ বছর বয়সী আমির। ৪ ম্যাচে ৩ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে পিএসএল টেবিলের দুইয়ে কোয়েটা। এই চার ম্যাচেই খেলা আমির এ পর্যন্ত ৪ উইকেট পেয়েছেন। এর মধ্যে কোয়েটা প্রথম তিনটি ম্যাচ খেলেছে লাহোরে। মুলতানে গত পরশু মুলতান সুলতানসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি খেলেছে কোয়েটা। ম্যাচটি ১৩ রানে জিতেছে সুলতানস।

২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন আমির। মাঝের এ সময়ে একাধিকবার তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেছে। সূত্র: জিও টিভি

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit