শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিসিকের জাতীয় স্থানীয় সরকার দিবস পালন নাগরিকবান্ধব, উন্নত ও স্মার্ট সিলেট গড়ার অঙ্গিকার মেয়র আনোয়ারুজ্জামানের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন করেছে করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে সিসিক কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে মেলার উদ্বোধন করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। মেলায় বিভিন্ন বিভাগের স্টলে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।

এসময় তিনি বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সরকারকারের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনটি মানদ- পূরণ করে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। গ্রাম হবে শহর স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে।’মেয়র আরও বলেন, দেশের প্রতিটি উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। জনগণের চাহিদা ও উন্নয়ন সাধনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারিগণ নিরলস কাজ করে যাচ্ছেন। ‘একটি নাগরিকবান্ধব, উন্নত ও স্মার্ট সিলেট গড়া আমাদের অঙ্গিকার।’

র‌্যালিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান এসেসর মোঃ আব্দুল বাছিত, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) মোহাম্মাদ একলিম আবদীন, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারি অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit