বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শহর দখলে গিয়ে মিয়ানমারের ৮০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী বলছে, আরাকান আর্মির সদস্যদের ঠেকাতে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) চারটি হেলিকপ্টারে করে রামরি শহরে পাঠানো হয়েছিল ১২০ জন সেনাকে। ওই সেনা সদস্যরা আইয়ারওয়দি অঞ্চলের কিউনপও শহরের ইনফ্যানট্রি ব্যাটালিয়ন ৩৬ এবং রাখাইনের আন শহরের লাইট ইনফ্যানট্রি ব্যাটালিয়ন ৩৭৩-এ কর্মরত ছিলেন। 

আরাকান আর্মির দাবি, শনিবারের যুদ্ধে জান্তা সেনাদের মধ্যে ৬০ জন নিহত হয়। আর সোমবার (২৬ ফেব্রুয়ারি) পালানোর সময় নিহত হন আরও ২০ জন। এদিকে, মিয়ানমারের উত্তর শান রাজ্যের ৭টি শহরে আগামী বছরের মধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)।

ইরাবতী এক প্রতিবেদনে বলা হয়, পিএসএলএফ হলো তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা। ১৯৯২ সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয় গোষ্ঠীটি। টিএনএলএ দেশটির ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য। জোটটির অন্যতম সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি। 

 
গত বছরের ২৭ অক্টোবর থেকে উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু করে জোটটি। তাদের হাতে এখন পর্যন্ত জান্তার ২০টি শহর ও চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের পতন হয়েছে।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit